নিজের সন্তানকে পাঁচ লাখ টাকায় বিক্রির মামলায় গাজীপুরের শ্রীপুরে শামীমা আক্তার নামের এক মাকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। এসময় বিক্রি হওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অঙ্কুর কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার শাহীন মিয়ার মেয়ে শামীমা আক্তার(২৪) ও নরসিংদী জেলার পলাশ উপজেলারকাজীরচর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে নুরুজ্জামান(৪৫)। অভিযুক্ত শামীমা শিশুটির মা ও ক্রেতা নুরুজ্জামান (৪৫)।
অঙ্কুর কুমার জানান, শিশুটির বাবার অভিযোগ আমলে নিয়ে আদালতের নির্দেশে নিয়ে গত ১০ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলারুজু হয়। পরে রোববার দিবাগত রাতে নরসিংদীর পলাশ থানাধীন কাজীরচর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করাহয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির মা শামীমা ও ক্রেতা নুরুজ্জামান।
জাহিদুল ইসলাম জানান, ২০১৯ সালে শামীমাকে প্রেম করে বিয়ে করেন তিনি। বিয়ের পর গত বছরের ডিসেম্বরে তার মেয়ের জন্মহয়। মেয়ের বয়স যখন ছয়মাস তখন তিনি শিশু ও তার মাকে বাড়িতে রেখে চাকরির জন্য নরসিংদীতে যান।
১২ জুন মেয়েকে নিয়ে তার মা শামীমা বাড়ি থেকে চলে যান। এরপর থেকেই শামীমা নিজের মুঠোফোন বন্ধ করে রাখেন। পরেখবর পেয়ে জাহিদুল ইসলাম বাড়িতে আসেন এবং নিজের সন্তান ও তার মাকে খুঁজতে শুরু করেন।
দু’মাস সন্তান ও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে জাহিদুল ইসলাম গাজীপুর আদালতে অভিযোগ করেন। এ ঘটনায় আদালতশ্রীপুর থানাকে মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
তিনি আরো জানান, তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি শামীমার বাবা ও মা। তার অনুপস্থিতিতে সম্পর্ক ভাঙ্গতেই তারাসন্তানকে বিক্রি করার পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনামতোই পাঁচ লাখ টাকায় তার মেয়েকে বিক্রি করে দেন শামীমা।